বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

যাচ্ছেতায়...!
(অক্ষরবৃত্ত ছন্দ)
=========
বেখেয়ালে কতগুলো জোৎস্নারাত্রি পেরিয়ে গেছে,
হিসেব রাখিনি,প্রত্যেকটা রাত নির্ঘুম কেটেছে ।
আজকাল নিজেকে খুব আলসে লাগে,যাচ্ছেতায়...!
দিন আর রাত মিশে গেছে, সকালের দেখা নাই ।
তুই পাশে নাই, যাতনাগুলো খুব বেশি পোড়াচ্ছে ।
আমার আমিতে আমি নাই, কষ্টগুলো বাড়ছে ।
ঘুমোতে গিয়ে ঘুম আসেনা,জেগে জেগে স্বপ্ন দেখি ।
কত কিছু আসে মনে, কল্পনাতে শুধু তোকে আঁকি ।
গোমরামুখী তামাটে ধোয়ায় ছেয়ে আছে চতুর্দিক ।
একটুখানি সুখের খোজে ছুটছি আমি দিকবিদিক ।
========================================
আবূ নাসিম
বিকেল ৪ টা
বৃহস্পতিবার,৯ই মার্চ ২০১৭

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭

দূর্লভ সেই চুম্বন
আবূ নাসিম


লাল লিপিষ্টিকের দাগ আজো উঠেনি,
পুরনো বলে রংটা একটু বদলেছে । 
তবুও, ঈষৎ রক্তিম ঠোঁটের স্পর্শ
দিব্যি আজো নিত্যনতুন রয়ে গেছে ।
শার্টটা পুরনো হয়নি, ভালই আছে ।
আলমারির একপাশে জন্মান্তরের ঠাঁই নিয়েছে । 
শুধুই আমি বদলেছি, অবিকল বদলেছি ।
আকাশির বুকে গোলাপি ঠোঁটের ছোঁয়া
কোথায় হারালো, কোন নির্জীবতায় জড়ালো
কিংবা কোন নদে গা ভাঁসালো
কিছুই জানিনা । চায়লেও জানতে পারি না ।
কতবার চেয়েছিলাম তোমায় জাপটে ধরতে,
একাত্মা হয়ে ঊষ্মতা ছুঁয়ে দেখতে । 
তুমি নিশ্চুপ ছিলে, আমি হতভম্ব
আজ আমি নিশ্চুপ, নিষ্পেষিত তোমাতে ।
সেদিন প্রভাতে গলা উঁচিয়ে বলেছিলাম
গাল দুটো ফাঁকা পড়ে আছে 
একটা চুমু তো আমি পেতে পারি । 
হঠাৎ জাপটে ধরলে তুমি আমায়,
ঠোঁট মাড়ালে আকাশি শার্টের গায়ে । 
আমি বিস্মিত হলাম পাগলামি দেখে,
জিজ্ঞাসু চোখে তাকালাম তোমার দিকে,
বলতে গিয়েও কিছু বললাম না । 
তুমি বললে দুর্লভ এ চুম্বন,
গালে কাক-পক্ষি ঠোঁট লাগালেও
এখানে কেউ ঠোঁট লাগাবে না ।